ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায় জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিষয়। ফেসবুক আইডি হ্যাক হলে তা ফিরে পাওয়ার সবচেয়ে সহজ এবং অফিসিয়াল উপায়
হল ফেসবুকের ডেডিকেটেড রিকভারি পোর্টাল ফেসবুক ডটকম ব্যবহার করা। আইডি হ্যাক
হওয়ার পর আপনি কোন পরিস্থিতে আছেন, তার ওপর ভিত্তি করে আপনার পদক্ষেপ নিতে হবে।
ডিজিটাল যুগে বর্তমান সময়ে ব্যক্তিগত যোগাযোগ, ছবি, গুরুত্বপূর্ণ তথ্য ও অনলাইনে
কার্যক্রমের জন্য ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহৃত হচ্ছে। যার কারনে
ফেসবুক হ্যাক হলে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা অনেক ক্ষেত্রে
ঝকির সম্মুখীন হচ্ছে। সেজন্য ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে মনে হলে খুব তাড়াতাড়ি
নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে হবে।
পেজ সূচিপত্রঃ ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
- ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
- ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়
- আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো
- কেউ যদি আমার ফেসবুককে হ্যাক করে তাহলে করণীয়
- কিভাবে হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার করবেন
- ফেসবুক আইডি রিকভার করার নিয়ম
- ফেসবুক গ্রুপ হ্যাক হলে করণীয়
- ফোন নম্বর ছাড়া ফেসবুক একাউন্ট কিভাবে পুনরুদ্ধার করা যায়
- আইডি ফিরে পাওয়ার পর দ্রুত করনীয়
- শেষ কথাঃ ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায় ও রয়েছে। আপনার ফেসবুক আইডি হ্যাক
হলে প্রথমেই আতঙ্কিত না হয়ে দ্রুত আইডি ফিরে পাওয়ার চেষ্টা করুন। এজন্য অন্য
একটি মোবাইল বা কম্পিউটার থেকে ফেসবুক এর অফিসিয়াল একাউন্ট রিকভারি পেজে প্রবেশ
করতে হবে। ফেসবুক অফিশিয়াল একাউন্ট রিকভারি পেজে প্রবেশ করার পর মাই অ্যাকাউন্ট
ইজ কম্প্রোমাইজড অপশনে ক্লিক করে আপনার হ্যাক হওয়া আইডির নাম, মোবাইল নম্বর অথবা
ইমেইল ঠিকানা দিয়ে খুঁজে বের করতে হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ধাপগুলো
অনুসরণ করুন।
এরপর ফেসবুক আপনার পরিচয় যাচাই করার জন্য ইমেইল বা মোবাইল নম্বরে একটি
ভেরিফিকেশন কোড পাঠাতে পারে। সেই কোড ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা
করতে হবে। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড, ইমেইল বা মোবাইল নম্বর পরিবর্তন করে
ফেলে, তাহলে লনগার হ্যাভ অ্যাকসেস টু দিস অপশনটি ব্যবহার করে বিকল্প পদ্ধতিতে
পরিচয় যাচাই করতে হবে। প্রয়োজনে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়
পত্র বা গ্রহণযোগ্য পরিচয় পত্র জমা দিতে হবে। মনে রাখবেন,শুধু ফেসবুকের
অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
আরো পড়ুনঃ ফেসবক আইডি হ্যাক হলে করনীয় কি কি
আপনার আইডি ফিরে পাওয়ার পর পরই একটি শক্তিশালী ও নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।
এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এবং অপরিচিত ডিভাইস থেকে লগইন করা
থাকলে সেগুলো লগ আউট করে দিন। পাশাপাশি আপনি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল ও
মোবাইল নম্বর নিরাপদ করুন। আপনি কাউকে কখনো পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড দেবেন
না। কোন ব্যক্তি বা পেজ যদি টাকা নিয়ে হ্যাক হওয়া আইডি ফিরিয়ে দেওয়ার
নিশ্চয়তা দেয়, তাহলে বিশ্বাস করবেন না। আপনি সর্বদা সচেতন থাকুন, এবং নিরাপদে
ফেসবুক ব্যবহার করুন।
ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়
ফেসবুক আইডি হ্যাক হলে আমাদের কোন ধরনের ভয় না পেয়ে পাওয়া যাবে তার চেষ্টা
করতে হবে। অন্য কোন ডিভাইসে আইডি লগইন থাকলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে
এবং অপরিচিত ডিভাইস থেকে লগআউট করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করতে না পারলে
ফেসবুক ডটকম ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। নিজের পরিচয়
যাচাই এর মাধ্যমে আইডি ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনার আইডির সাথে
যুক্ত ইমেইল নম্বরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আপনার আইডি ফিরে পাওয়ার পর নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা চিহ্ন রাখতে হবে। একই
পাসওয়ার্ড অন্য কোন একাউন্টে ব্যবহার করা যাবে না। ফেসবুকে নিরাপত্তা বাড়াতে টু
ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। অপরিচিত কোন লিংকে ক্লিক করা, সন্দেহজনক
অ্যাপ ব্যবহার করা এবং কাউকে নিজের পাসওয়ার্ড বা ওটিপি দেওয়া থেকে বিরত থাকতে
হবে।
হ্যাকার আইডি ব্যবহার করে কোন প্রতারক মূলক পোস্ট, মেসেজ আর্থিক সাহায্যর আবেদন
করলে দ্রুত বন্ধু-বান্ধব ও পরিচিতদের সতর্ক করতে হবে।প্রয়োজনে অন্য আইডি থেকে
নিজের হ্যাক হওয়া আইডি রিপোর্ট করতে হবে। আর্থিক প্রতারণা বা ব্যক্তিগত তথ্যের
অপব্যবহার হলে প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সহায়তা নিতে হবে। আপনার সচেতনতাই ফেসবুক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান
উপায়।
আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো
বর্তমান সময়ে ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি সামাজিক
যোগাযোগমাধ্যম। কিন্তু বিভিন্ন কারণে আমাদের ফেসবুক আইডি হ্যাকারদের নিয়ন্ত্রণে
চলে যেতে পারে। তাই আইডি হ্যাক হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণের দিকে খেয়াল
রাখা জরুরি। যদি দেখেন আপনার অজান্তে আইডি থেকে পোস্ট, কমেন্ট বা মেসেজ পাঠানো
হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকতে পারে। এছাড়া নিজের
অজান্তে প্রোফাইলের ছবি, নাম বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হলেও সতর্ক হতে হবে।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অচেনা ডিভাইস বা স্থান
থেকে লগইন হওয়ার নোটিফিকেশন পাওয়া। অনেক সময় নিজের পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরও
আইডিতে প্রবেশ করা যায় না। আবার আপনার ইমেইল ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের
নোটিফিকেশন আসতে পারে। এসব বিষয় অবহেলা করা উচিত নয়। ফেসবুকের সেটিং থেকে
অ্যাকাউন্টস্ সেন্টার গিয়ে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে রিসেন্ট ইমেইলস্ এবং
হোয়ার ইউ আর লগইড ইন পরীক্ষা করলে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে জানতে পারবেন।
আরো পড়ুনঃ কিভাবে ফেসবুক আইডি সহজে তৈরি করা যায়
যদি মনে হয় আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, তাহলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন
এবং অচেনা ডিভাইস থেকে লগআউট করুন। পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন,
যাতে অন্য কেউ সহজে আপনার আইডিতে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে ফেসবুকের
অফিসিয়াল লিংক https://www.facebook.com ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের
চেষ্টা করুন। মনে রাখবেন, নিজের পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড কাউকে দেওয়া যাবে না।
সচেতন থাকলেই আপনার ফেসবুক আইডি অনেক বেশি নিরাপদ রাখা সম্ভব।
কেউ যদি আমার ফেসবুকে হ্যাক করে তাহলে করণীয়
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি
মাধ্যম। ব্যক্তিগত তথ্য, ছবি ও গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য আমরা অনেকেই ফেসবুক
ব্যবহার করি। কিন্তু অসাবধানতা বা দুর্বল নিরাপত্তার কারণে অনেক সময় আমাদের
ফেসবুক অ্যাকাউন্ট অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভয় না
পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। প্রথমেই অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করতে
হবে এবং প্রবেশ করতে পারলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে অন্য কোনো ডিভাইস থেকে ফেসবুকের অফিসিয়াল
রিকভারি পেজ www.facebook.com ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করতে
হবে। পাশাপাশি ফেসবুকের সঙ্গে যুক্ত ই-মেইল ও মোবাইল নম্বরের নিরাপত্তা নিশ্চিত
করতে হবে। অপরিচিত কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা থাকলে সেটি লগআউট করতে
হবে। ভবিষ্যতে নিরাপত্তা বাড়ানোর জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে।
এ ছাড়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি বন্ধু ও পরিচিতজনদের জানাতে হবে, যাতে
তারা প্রতারকের কোনো মেসেজ বা অর্থ চাওয়ার অনুরোধে সাড়া না দেন। প্রয়োজনে
ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। নিজের পাসওয়ার্ড, ওটিপি ও ব্যক্তিগত
তথ্য কখনো অপরিচিত কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক লিংকে ক্লিক করা
থেকেও বিরত থাকতে হবে। সর্বোপরি, সচেতনতা ও সতর্কতাই পারে আমাদের ফেসবুক
অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখতে।
কিভাবে হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার করবেন
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণ করুন।প্রথমে অন্য কোনো নিরাপদ ডিভাইস থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্ট
রিকভারি পেজে প্রবেশ করুন।এরপর ফেসবুক ডট কম লিংকে গিয়ে মাই অ্যাকাউন্ট ইজ কিমি.
কম্প্রোমাইড অপশনটি নির্বাচন করুন। আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর,
ইমেইল অথবা নাম দিয়ে অ্যাকাউন্টটি খুঁজে বের করুন।
এরপর ফেসবুকের নির্দেশনা অনুযায়ী পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের
চেষ্টা করুন।যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড, ইমেইল বা মোবাইল নম্বর পরিবর্তন করে
দেয়, তাহলে পুরোনো ইমেইলে ফেসবুকের পাঠানো নিরাপত্তা বার্তা খুঁজুন। সেখানে
পরিবর্তনটি আপনি করেননি এমন অপশন থাকলে সেটি ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের
চেষ্টা করুন। প্রয়োজনে ফেসবুকের চাওয়া পরিচয়পত্র বা অন্যান্য তথ্য দিয়ে নিজের
পরিচয় নিশ্চিত করুন।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরপরই একটি শক্তিশালী ও নতুন পাসওয়ার্ড সেট করুন।এরপর
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে অপরিচিত ডিভাইস ও সেশন থেকে লগআউট করুন।
অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল ও মোবাইল নম্বর নিরাপদ আছে কি না, সেটিও যাচাই
করুন। অপরিচিত লিংকে ক্লিক করা, কাউকে পাসওয়ার্ড বা ওটিপি দেওয়া এবং সন্দেহজনক
অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
ফেসবুক আইডি রিকভার করার নিয়ম
ফেসবুক আইডি হারিয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। খুব
সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব। প্রথমে
ফেসবুক অ্যাপ অথবা www.facebook.com ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর লগইন পেজে থাকা
ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত মোবাইল
নম্বর অথবা ইমেইল ঠিকানা লিখে সার্চ করুন। সঠিক তথ্য দিলে আপনার অ্যাকাউন্টটি
খুঁজে পাওয়া যাবে।
আরো পড়ুনঃ কিভাবে ফেসবুক থেকে লাখ টাকা আয় করা যায়
অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর ফেসবুক আপনার নিবন্ধিত মোবাইল নম্বর অথবা ইমেইলে
একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে বসিয়ে নিজের পরিচয়
নিশ্চিত করুন। এরপর নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্টে লগইন
করুন। যদি মোবাইল নম্বর বা ইমেইলে প্রবেশাধিকার না থাকে, তাহলে ট্রাই এনাদার ওয়ে
অপশন ব্যবহার করে বিকল্প পদ্ধতিতে পরিচয় যাচাই করার চেষ্টা করুন। প্রয়োজনে
ফেসবুকের অফিসিয়াল রিকভারি পেজ ব্যবহার করুন।
এছাড়া, আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে দ্রুত হ্যাকড লিংকে প্রবেশ করে
প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করুন। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর পাসওয়ার্ড
পরিবর্তন করুন এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন। অপরিচিত কাউকে কখনো
ভেরিফিকেশন কোড, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য দেবেন না। কোনো থার্ড-পার্টি
ওয়েবসাইট বা ব্যক্তির মাধ্যমে আইডি রিকভার করার চেষ্টা করবেন না। সব সময়
ফেসবুকের অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করুন, তাহলে আপনার অ্যাকাউন্ট নিরাপদে ফিরে
পাওয়ার সম্ভাবনা বাড়বে।
ফেসবুক গ্রুপ হ্যাক হলে করণীয়
ফেসবুক গ্রুপ হ্যাক হলে প্রথমেই আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে
হবে। গ্রুপের অ্যাডমিনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা
যাচাই করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে
হবে এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। পাশাপাশি অপরিচিত ডিভাইস ও
সন্দেহজনক লগইন সেশন থেকে অ্যাকাউন্ট লগআউট করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশ করতে না
পারলে ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্ট রিকভারি পেজ ফেসবুক ডট কম ব্যবহার করে
পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।
গ্রুপের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে গেলে সদস্যদের সতর্ক করতে হবে, যাতে তারা
কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক না করেন বা ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেন না করেন।
গ্রুপের কোনো সদস্যকে নতুন করে অ্যাডমিন করা হলে বিষয়টি যাচাই করতে হবে। গ্রুপের
নাম, প্রোফাইল ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য পরিবর্তন করা হলে সেগুলোর স্ক্রিনশট ও
প্রমাণ সংরক্ষণ করতে হবে। ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে হ্যাকিংয়ের বিষয়টি
রিপোর্ট করতে হবে। প্রয়োজনে বিশ্বস্ত অন্য অ্যাডমিনদের সহায়তা নিতে হবে।
ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে গ্রুপে একাধিক বিশ্বস্ত অ্যাডমিন রাখতে হবে এবং
প্রত্যেকের অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে।
কাউকে কখনো পাসওয়ার্ড, ওটিপি বা লগইন কোড দেওয়া যাবে না। সন্দেহজনক অ্যাপ,
ওয়েবসাইট ও লিংক এড়িয়ে চলতে হবে। নিয়মিত অ্যাডমিন তালিকা ও গ্রুপের নিরাপত্তা
সেটিংস পরীক্ষা করতে হবে। মনে রাখতে হবে, সচেতনতা, দ্রুত পদক্ষেপ এবং সঠিক
নিরাপত্তাব্যবস্থাই ফেসবুক গ্রুপকে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারে।
ফোন নম্বর ছাড়া ফেসবুক একাউন্ট কিভাবে পুনরুদ্ধার করা যায়
ফোন নম্বর ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব। এজন্য প্রথমে ফেসবুকের
লগইন পেজে প্রবেশ করে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনার ফেসবুক
অ্যাকাউন্টে ব্যবহৃত ইমেইল ঠিকানা অথবা প্রোফাইলের নাম লিখে সার্চ করুন।
অ্যাকাউন্টটি খুঁজে পেলে সেটি নির্বাচন করুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।
এরপর ফেসবুক আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড
অথবা পাসওয়ার্ড রিসেট লিংক পাঠাতে পারে। আপনার ইমেইল ইনবক্সে প্রবেশ করে সেই কোড
সংগ্রহ করুন অথবা লিংকে ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী নতুন পাসওয়ার্ড
তৈরি করুন। মনে রাখবেন, ইমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার থাকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
যদি ইমেইল ও ফোন নম্বর কোনোটিতেই প্রবেশ করতে না পারেন, তাহলে ফেসবুকের অফিসিয়াল
অ্যাকাউন্ট রিকভারি পেজ লগইন ব্যবহার করুন। প্রয়োজনে পরিচয় যাচাইয়ের জন্য
জাতীয় পরিচয়পত্র বা গ্রহণযোগ্য ডকুমেন্ট জমা দিতে হতে পারে। সবশেষে অ্যাকাউন্ট
ফিরে পেলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য ইমেইল
ও বিকল্প রিকভারি পদ্ধতি যুক্ত রাখুন।
আইডি ফিরে পাওয়ার পর দ্রুত করনীয়
আইডি ফিরে পাওয়ার পর প্রথমেই নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে শক্তিশালী ও নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। একই
সঙ্গে অ্যাকাউন্টে যুক্ত মোবাইল নম্বর ও ইমেইল ঠিক আছে কি না, তা যাচাই করতে হবে।
সব কিছু যাচাই করা হলে আপনার নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার উপর বেশী বেশী
গুরুত্ব দিতে হবে।
এরপর অ্যাকাউন্টের লগইন অ্যাক্টিভিটি ও নিরাপত্তা সেটিংস পরীক্ষা করতে হবে।
অপরিচিত কোনো ডিভাইস বা স্থান থেকে লগইন করা থাকলে সেগুলো থেকে দ্রুত লগআউট করতে
হবে। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ
সহজে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। সন্দেহজনক কোনো অ্যাপ বা থার্ড-পার্টি
অ্যাক্সেস থাকলে তা সরিয়ে ফেলতে হবে।
আইডির ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্ট ও মেসেজগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
আপনার অজান্তে কোনো পোস্ট, মেসেজ বা তথ্য পরিবর্তন করা হয়েছে কি না, তা যাচাই
করা জরুরি। বন্ধু ও পরিচিতদের জানিয়ে দিতে হবে যে আইডি ফিরে পাওয়া গেছে এবং
আগের কোনো সন্দেহজনক মেসেজ পেলে তাতে সাড়া না দিতে। ভবিষ্যতে নিরাপদে আইডি
ব্যবহারের জন্য অপরিচিত লিংকে ক্লিক করা ও কারও সঙ্গে পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার
করা থেকে বিরত থাকতে হবে।
শেষ কথাঃ ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায় জানতে দ্রুত এবং সঠিক পদক্ষেপ
নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই ফেসবুকের অফিসিয়াল রিকভারি পেজের
মাধ্যমে নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। প্রয়োজনে পাসওয়ার্ড
পরিবর্তন, ইমেইল ও মোবাইল নম্বর যাচাই এবং পরিচয় নিশ্চিত করার মাধ্যমে
অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর অবশ্যই
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে
হবে। পাশাপাশি অপরিচিত কোনো লিংকে ক্লিক করা, সন্দেহজনক অ্যাপ ব্যবহার করা কিংবা
অন্য কারও সঙ্গে পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
প্রিয় পাঠক, আপনাদের সাথে ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায় সম্পর্কে
আজকে আলোচনা করলাম। এই আলোচনায় আপনি ফেসবুক হ্যাক হলে ফিরে পাওয়ার সহজ উপায়,
ফেসবুক আইডি হ্যাক হলে করনীয়, ফেসবুক আইডি রিকভার করার নিয়ম,আইডি ফিরে পাওয়ার পর
দ্রুত করনীয় উল্লেখ করা হয়েছে। আপনার এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার
বন্ধু এবং পরিচিতিদের সাথে শেয়ার করুন ও তাদেরকে ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে
পাওয়ার সুযোগ করে দিন।



পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url